মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ মার্চ) সকালে সদর উপজেলায় ৬৫ পিচ ইয়াবাসহ ২ জন ও বিকেলে হাতীবান্ধা উপজেলায় ৪৬ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার সাহাবুদ্দিনের পুত্র রওশন মিয়া (২১) ও ভুল্লারহাট এলাকার আজিজুল ইসলামের পুত্র মামুন আহম্মেদ ওরফে মনজু, সদর উপজেলার বাসুরিয়া এলাকার খোকা মাসুদের পুত্র মতিয়ার রহমান (৩০) ও বলিরাম এলাকার আজিমুদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (৩৬)।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান পুর্ব নওদাবাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৬ পিচ ইয়াবাসহ রওশন মিয়া ও মামুন আহম্মেদ ওরফে মনজুকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামাল বাসুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবাসহ মতিয়ার রহমান ও আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ও হাতিবান্ধা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।