শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে পুলিশ সেবা সপ্তাহ পালিত

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের নেতৃত্বে র‌্যালীটি জেলা পুলিশ লাইণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষণ করে সদর থানায় গিয়ে শেষে হয়। ২৭ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সচেতনতা মূলক এই সেবা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পৃুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ হাসান ইকবাল চৌধূরী, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ রায়হান আলীসহ জেলা পুলিশের সকল পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে জেলার প্রতিটি থানায় সেবা সম্পর্কিত বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ও পোষ্টার লাগানো হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ সাত দিনের কর্মসূচী হাতে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com