শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাটে পুলিশি বাঁধায় বিএনপির সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি॥ পুলিশি বাঁধায় লালমনিরহাট জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর পদক্ষিন করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশি বাঁধায় পরে মিছিলটি সেখান থেকে বিএনপি কার্যালয়ের সামেনে ফিরে এসে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক, হাফিজুর রহমান বাবলা, বিএনপি নেতা সালেহ উদ্দিন হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদও উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, যুবদল সভাপতি জাহেদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুছ, ছাত্রদলের সভাপতি লিমন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ শেষে জেলা বিএনপির একটি দল জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com