শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লালমনিরহাটে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যদের সাজা ঘোষনা হওয়ায় লালমনিরহাট জেলা বিএনপি তাৎক্ষনিক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।

রায় ঘোষনার পরপরই জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলাচেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক একেএম মমিনুল হক,জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমূখ।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মিশনমোড়ের দিকে যেতে চাইলে মাঝপথে পুলিশের বাঁধার মুখে পড়ে। পুলিশি বাধা উপেক্ষা করেও কিছূদুর সামনে গেলে পুলিশ আবারও বাঁধা দেয়। এসময় আতঙ্কে শহরের সকল দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। পরে সেখান থেকে মিছিলটি পথ পরিবর্তন করে অন্য পথে শহরে প্রবেশ করে মিশনমোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে জেলায় যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বুধবার রাত থেকেই জেলা শহরের প্রতিটি প্রবশ পথে পুলিশি চেক পোষ্ট বসায় জেলা পুলিশ। জেলা শহর ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বিজিবি ও পুলিশি টহল ছিল চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com