সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে একজন পুলিশ সদস্যসহ নতুন আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় দুইজন ও হাতীবান্ধা উপজেলায় একজন রয়েছেন।
সোমবার (১৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায়।
জানা গেছে, রবিবার (১৪ জুন) লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে ২৫ জনের শরীর থেকে নমুনা রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। পরদিন সোমবার বিকেলে তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আক্রান্তরা হলেন, লালমনিরহাট পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আ’লীগের কোষাধ্যক্ষ মোঃ সেকেন্দার আলী (৬০), জেলায় কর্মরত পুলিশ সদস্য সুমন মিয়া (২৮) ও হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার বাসিন্দা আন্জুমার আরা (৫৫)।
উল্লেখ্য, লালমনিরহাটে নতুন আক্রান্ত তিনজনসহ মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে। এরমধ্যে ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।