শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
গৃহস্থালী কাজে পুরুষদের অংশগ্রহন বাড়াতে এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে হয়ে গেল এক ভিন্ন ধর্মী পুরুষদের রান্নার উৎসব। এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের আয়োজনে দিনভর লালমনিরহাটের সদর উপজেলার রাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুরুষদের এ রান্নার উৎসব অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ ডিসেম্বর) নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক এর জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি এ উৎসবের উদ্বোধন করেন।
পুরুষদের রান্নার উৎসব অনুষ্ঠানে এসকেএস এর প্রকল্প সমন্বয়কারী সুলতানা পারভীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ভোলা, জেলা পরিষদ সদস্য আবুল কাশেমসহ অন্যরা।
‘ভিন্নরুপে পুরুষ: রান্নার উৎসব’ শিরোনামে এ উৎসবে ছিল ২৪টি স্টল। প্রতিটি স্টলে পুরুষরা নিজেদের রান্না করা বিভিন্ন রকমের পিঠা-পায়েস, ভাত-ভর্তাসহ নানা প্রকারের খাবারের আয়োজন করে।