শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

লালমনিরহাটে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আমাজাদ হোসেন ভোলা (৫৫) নামে ধর্ষিতার শ্বশুরকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে তার শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন।

আমাজাদ হোসেন ভোলা কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার সফর উদ্দিনের ছেলে এবং পেশায় সে একজন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমাজাদ হোসেন ভোলার ছেলের সাথে প্রায় ৮ মাস আগে বিয়ে হয় শারীরিক প্রতিবন্ধী ওই নারীর। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে থাকলেও তার স্বামী কাজ করতেন পঞ্চগড়ে।

মামলার এজাহারে বলা হয়, স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে মাঝে মধ্যে ওই নারীকে ধর্ষণ করতো তার শ্বশুর। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমজাদ হোসেন তার ছেলের বউকে আবারও জোড়পুর্বক ধর্ষণ করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আপত্তিকর অবস্থায় শ্বশুর ভোলাকে হাতেনাতে আটক করে। পরে পুলিশ আমজাদ হোসেন ভোলাকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ সতত্যা নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে আমজাদ হোসেন ভোলা কে আটক করা হয়েছে। পরে রাতে ওই পুত্রবধূ তার শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com