সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

লালমনিরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাট জেলা শহরের সুরকীমিল এলাকা থেকে অটো চালক সাইফুল ইসলাম বিপ্লব (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সুরকীমিল এলাকার (শেখ কামাল স্টেডিয়ামের পূর্ব পার্শ্বে) হাসেম আলীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বিপ্লব শহরের সুরকীমিল এলাকার হকার আব্দুল হান্নানের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে কয়েকজন মহিলা ওই এলাকায় ঘাস কাটার জন্য গেলে হাসেমের পুকুরে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানার উপ-সহকারী (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নেশা করার কারনেই পুকুরে ডুবে সে মারা যায়। লাশের হাতে ডেন্ডির কৌটা (জুতায় ব্যবহৃত সলুসন) ও পলিথিন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত হলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com