বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

লালমনিরহাটে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন! থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি::

লালম‌নিরহাটের মৎস্য চাষী জাকির হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনায় মৎস্য চাষী জাকির হোসেন বাদী হয়ে কয়েকজনকে আসামী করে লালম‌নিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

এর আগে ওইদিন সকালে পৌরসভার ওয়ারলেস কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে এই বিষ প্রয়োগ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর থেকে পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

মৎস্য চাষী জাকির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা অকারণে আমার নিকট চাঁদা দাবী করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় তারা আমার মৎস্য খামারের ঘরে হামলা চালিয়ে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলে। আমি থানায় অভিযোগ করেছি; আইনের মাধ্যমে বিচার চাই।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, রাতে এ বিষয়ে এক‌টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com