শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নিশি (৫) ও তাহা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের খোকা শেখের মেয়ে নিশি ও প্রতিবেশী এরশাদ হোসেন রবি মেয়ে তাহা।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আলম বলেন, বাড়ির পাশে পুকুরে পাড়ে ওই দুই শিশু খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা ওই শিশুর দেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com