শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ায় পুকুরে ডুবে মাহিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু মাহিন ওই এলাকার ট্রাক ড্রাইভার সহিদারের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, দুপুরের দিকে মাহিন ও কয়েকজন শিশুসহ বাড়ির উঠানে খেলতে যায়। এর পর থেকে শিশু মাহিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথাও না পেয়ে বাড়ির পার্শ্বে পুকুরে গিয়ে মাহিনের মৃতদেহ ভাসতে দেখা য়ায়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।