বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পিকআপের চাপায় রহিদুল ইসলাম(২৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) দিনগত রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজের ১৫ নং গেটে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রহিদুল ইসলাম পাশ্ববর্তি নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা।
দোয়ানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক(এসআই) আফাজুল হক জানান, অবসর রেষ্ট হাউস থেকে ডিউটি শেষে পায়ে হেঁটে ব্যারাকে ফিরছিলেন রহিদুল ইসলাম। এ সময় ১৫ নং গেটে একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ব্যারাজের সিসিটি টিভির ফুটেজ থেকে পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।