সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
সামজিক মর্যাদা বৃদ্ধি ও নারীদের আর্থ সামাজিক উন্নয়নের স্বীকৃতি স্বরূপ লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১১ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জয়ীতা অন্বেষণে বাংলাদেশ’ এর আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের রাবেয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য চাপারহাট বালাপাড়া গ্রামের সাহিদা আক্তার, সফল জননী নারী হিসেবে জেলেখা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন বির্নিমানের জন্য কিশামত মদাতি গ্রামের আনিছা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার খোদেজা বেগমকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বন্দনা সাহা প্রমুখ।