শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে পরীক্ষায় ফেল করায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি॥

জেলার হাতীবান্ধায় জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ফেল (অকৃতকার্য) করায় আশিক শাহরিয়ার খান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আশিক উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের পাঠানবাড়ি এলাকার লেবু খানের ছেলে এবং আশিক হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধার দিঘির হাট এলাকার লেভিল ক্রসিং সংলগ্ন শান্তাহার থেকে বুড়িমারীগামি ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে লাফ দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।

স্কুল সুত্রে জানা গেছে, স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে গত বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে আশিক। সে কারণে অনিয়মিত ছাত্র হিসেবে এবছরও জেএসসি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু সোমবার প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে পূণরায় ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে আশিক। এক পর্যায়ে মনের দুঃখে সোমবার বিকেলে উপজেলার দিঘীর হাট এলাকার রেলক্রসিং সংলগ্ন চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে আশিক শাহরিয়ার খান।

লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আরশাদ হোসেন রিজু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা রেলওয়ে ষ্টেশন মাস্টার নুরন্নবী সরকার বলেন, ‘ওই শিক্ষার্থী চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com