বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট সদর উপজেলার নেছারিয়া কামিল মাদ্রাসায় ২ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোবনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাজাহান আলী। সভাপতিত্ব করেন নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দেীন।
এতে সরকারি কর্মকর্তা, জাতীয় পার্টির স্থানীয়নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।