শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

নির্বাচনী সহিংসতায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও পযুক্তি সম্পাদক তারিকুল ইসলাম তারিককে(২৩) ছুরিকাঘাত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে তাকে ছুরিকাঘাত করা হয়। তিনি ওই এলাকার হাসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপ নৌকা প্রতিকের রফিকুল আলমের পক্ষে অপর গ্রুপ আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুক ইমরুল কায়েসের (মোটর সাইকেল) পক্ষে নির্বাচনী গনসংযোগ করেন। উপজেলা ছাত্রলীগের নেতা তারিক মিয়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন।

অপরদিকে, ওই এলাকার কামারপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শামিম মিয়া(২২) ও সর্দার পাড়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মাইদুল ইসলাম(২৭) নৌকার পক্ষে কাজ করেন। প্রচার প্রচারনার শেষ দিনে এ উপজেলার নির্বাচন স্থগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। নির্বাচন স্থগিত নিয়ে নৌকার ও মোটরসাইকেল প্রতিকের সমর্থকরা একে অপরকে দোষারোপ করেন। এমনই ভাবে নৌকার কর্মী মাইদুল ও মোটরসাইকেলের কর্মী তারিক মোবাইলে একে অপরকে গালমন্দ করেন। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে তারিক মহিষখোচা বাজারে গেলে মাইদুল ও শামীম তাকে কৌশলে ডেকে নিয়ে ছুরি দিয়ে হাটুর নিচের মাংসপেশি ছিড় ছিড় করে কেটে দিয়ে লোহার রড দিয়ে মারপিট করেন। পরে স্থানীয়রা আহত তারিককে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতাল ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

তারিকের চাচা মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মিয়া বলেন, এখন আমরা তারিকের চিকিৎসা নিয়ে ব্যস্থ আছি। তারিক কিছুটা সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। হাসপাতালে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে আসা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার জানান, আপাদত চিকিৎসা দেয়া হচ্ছে। তারিকের পরিবার চাইলে সাংগঠনিক ভাবে সহযোগিতা করা হবে। তবে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ হোসেন জানান, আহত তারিকের পায়ের হাঁড় ফেঁটে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই সাথে বুকেও প্রচন্ড আঘাত পেয়েছেন। তাই তাকে সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে গোকুন্ডা ইউনিয়নের মুস্তফি বাসস্টান্ডে লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে আপেল মিয়া নামে এক ছাত্রলীগ কর্মী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থকরা বেদম মারপিট করে হাসপাতালে পাঠায়। নির্বাচন পরবর্তী সহিংসতায় লালমনিরহাটে দুইজন কর্মী আহত হলেন। এখনও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারও যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ লাগতে পারে বলে সচেতন মহল মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com