রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:
নিরাপদ সড়ক তৈরী ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবীতে লালমনিরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ আগষ্ট) দুপুরে জেলার হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি গোটা শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ গেটে এক মানব বন্ধনে মিলিত হয়।
এর আগে জেলা শহরের মিশন মোড় এলাকায় মানব বন্ধন কর্মসুচীতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানব বন্ধন কর্মসুচীতে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবীসহ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com