সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৩

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটককৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর সিংগীমারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদিকে
সোমবার রাতে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার উত্তর সিংগীমারী গ্রামের আমিনুল হকের পুত্র আওলাদ হোসেন(৩৭), একই গ্রামের মৃত তরিক উদ্দিনের পুত্র আইয়ুব আলী(৪৫) এবং উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের গোলজার হোসেনের স্ত্রী সফিয়া বেগম(৩৮)

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, গোপন সংবাদের উপজেলার উত্তর সিংগীমারী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ গাঁজাসহ আওলাদ ও আইয়ুবকে আটক করে পুলিশ। এর আগে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সফিয়া বেগমকে আটক করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com