শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার ভাটেশ্বরী নদীর উপরে পানি সম্পদ মন্ত্রনালয় তত্বাবধায়নে আনুষ্ঠানিক ভাবে পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ খনন কাজের উদ্বোধন করেন। ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনঃখনন ব-দ্বীপ পরিকল্পনা ২০১১ প্রকল্প (১ম পর্যায়) লালমনিরহাট জেলায় ৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা ব্যায়ে ৬টি নদী ও জলাশয়ে ৯৮কিলোমিটার খাল খনন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী জ্যেতি প্রসাদ ঘোষ, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিধু ভূষণ রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী বজলার রহমান, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক বাদশা আলম প্রমূখ।
এ সময় উপকারভোগী শত শত কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।