বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে নদীতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট সদর উপজেলায় সতিনদীতে ডুবে মুহিদ আলম (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পশ্চিম গুড়িয়াদহ খালেক মোড়ের সতিনদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি টিম।

মৃত শিশু মুহিদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের শাহিনুর আলমের ছেলে।

সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার টোটন জানান, শিশু মুহিদ তার ফুপা গোকুন্ডা ইউনিয়নের পশ্চিম গুড়িয়াদহ গ্রামের আলতাব হোসেনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে ওই গ্রামের কয়েক শিশুসহ পাশের সতিনদীতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায় মুহিদ। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল বিকেলে ওই সতিনদী থেকে শিশু মুহিদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com