রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

লালমনিরহাটে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি:
১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে লালমনিরহাটে জাহেদুল ইসলাম (২৭) নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার নুরুল হকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করে জাহেদুল ইসলাম। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জাহেদুলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৭ বছর শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।
লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) এ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী এ মামলায় ন্যায় বিচার পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com