শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে দেড় বছরের শিশু ধর্ষনের চেষ্টা, ধর্ষক আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে দেড় বছর বয়সের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে তোফাজ্জল হোসেন তোফা (৪৬) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসামত ঢডগাছ পাঙ্গাটারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত নছিয়ত উল্লার ছেলে এবং স্থানীয় একটি বাজারের চা বিক্রেতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চা বিক্রেতা তোফাজ্জল হোসেন তোফা দুই স্ত্রী থাকার পরেও বিভিন্ন সময় গ্রামের নারীদের উত্ত্যক্ত করে আসছিল। সোমবার দুপুরে নিজ বাড়ি কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নাতনী সম্পর্কের দেড় বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায় লম্পট তোফাজ্জল হোসেন। সেখানে ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করে। পরে প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে লম্পট তোফাজ্জলকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর থানার হাজত খানায় ধর্ষক তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শরীরের উত্ত্যাক্ততা নিবারন করেছেন মাত্র। তবে শিশুটির কোন ক্ষতি করেননি বলেও দাবি তার।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, ঘটনার পর পরই ্ওই এলাকার লোকজন লম্পট তোফাজ্জলকে আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থলে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com