শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে দুইটি নৌকা ও একটিতে লাঙ্গল জয়ী

লালমনিরহাট প্রতিনিধি॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনের দুইটিতে নৌকা ও একটিতে লাঙ্গল প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা হলো- লালমনিরহাট-১ আসনের আ’লীগ প্রার্থী মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনের আ’লীগ প্রার্থী নুরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট-৩ আসনের মহাজোট প্রার্থী জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

লালমনিরহাট-১ আসনে আ’লীগ প্রার্থী (নৌকা) প্রতীক এর মোতাহার হোসেন ২,৬৪,০৩১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী (ধানের শীষ) প্রতীকের ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান পেয়েছেন ১২,০০৭ ভোট।

লালমনিরহাট-২ আসনে আ’লীগ প্রার্থী (নৌকা) প্রতীক এর নুরজ্জামান আহমেদ ১,৯৯,০৬৪ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী (ধানের শীষ) প্রতীক এর রোকন উদ্দিন বাবুল পেয়েছেন ৭৩,৫৩৩ ভোট।

লালমনিরহাট-(সদর) ৩ আসনে মহাজোটপ্রার্থী (লাঙ্গল) প্রতীক এর জি এম কাদের ১,১২,৬৩২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট র্প্রাথী (ধানের শীষ) প্রতীক এর অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পেয়েছেন ৮৯,১১৯ ভোট।

সন্ধ্যায় বিজয় ঘোষনার পর পরই তিনটি আসনেই দলের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com