রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করলেও ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এর মধ্যে লালমনিরহাট জেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি।
জানা যায়, জেলায় এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে লালমনিরহাটের তিন শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সবাই ফেল করেছে। এর মধ্যে জেলার আদিতমারীর উপজেলার নামুড়ী হাই স্কুল এন্ড কলেজ, কালীগঞ্জ উপজেলার দুহুলী এস.সি হাই স্কুল এন্ড কলেজ ও কালীগঞ্জ উপজেলা ডাকসিন গাসাইন স্কুল এন্ড কলেজ।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ তিন প্রতিষ্ঠানের ফলফল বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তিন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।