শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে তিনটি আসনে ৫ জনের মনোনয়ন বাতিল

লালমনিরহাট প্রতিনিধি॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনের মোট ২৫জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার (ডিসি) ও সহকারী রিটার্নিং অফিসার (জেলা নির্বাচন অফিসার) এর যাচাই-বাচাই শেষে ওই ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে শতকরা ভোটারের ১জন সমর্থনকারীর স্বাক্ষর জাল করার দায়ে স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজু ও হাবীব মোঃ ফারুক।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি মনোনীত চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

লালমনিরহাট-৩ (সদর) আসনের শতকরা ভোটারের ১জন সমর্থনকারীর স্বাক্ষর জাল করার দায়ে জাপা মনোনীত অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ চৌধূরী মনোনয়ন বাতিল করা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিলের কথা স্বীকার করে বলেন, শতকরা ভোটারের ১জন সমর্থনকারীর স্বাক্ষর জাল করার দায়ে ৪জনের এবং চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান তার স্বপদে থেকে পদত্যাগ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com