রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা উপজেলার দিঘীরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের কছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেতে কাজ করতে মাঠে যাচ্ছিলেন কৃষক আব্দুর রহমান। এসময় দিঘীরহাট এলাকায় রেলক্রসিং পার হতে গেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com