শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক শফিকুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক শফিকুলের মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।