শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাক চাপায় যুবক নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে ট্রাকের চাপায় ফারুক হাসান রুবেল (২৯) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত দেড়টায় জেলা শহরের সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হাসান রুবেল আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া (মাজার) এলাকার মৃত আবুল হোসেন মাষ্টারের ছেলে।

স্থানীয়রা জানান, লাালমনিরহাট জেলা শহরের সার্কিট হাউজের সামনে রংপুর থেকে বুড়িমারীগামী একটি ট্রাকের চাপায় ফারুক হাসান রুবেল নামে ওই যুবক নিহত হয়। এ সময় মহাসড়ক ফাকা থাকায় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে লালমনিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com