বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে ট্রাক্টর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনয়নের মন্ডলেরহাট বাজারে মাটি বোঝাই ট্রাক্টর থেকে পরে পল্লব কুমার রায় (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পল্লব কুমার রায় সদর উপজেলার গোকুন্ডা ইউনয়নের তালুক মৃত্তিঙ্গা এলাকার শ্রী সুনিল চন্দ্র রায়ের ছেলে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত, ওসি তদন্ত) মোঃ এরশাদুল আলম জানান, সকালের দিকে মন্ডলেরহাট এলাকা থেকে ট্রাক্টরের টলিতে মাটি ভরাট করে টলির উপর চড়েই মুস্তফির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মন্ডলেরহাট বাজার এলাকায় কাঁচা রাস্তা হতে পাকা রাস্তায় উঠার সময় ট্রাকের ঝাঁকুনিতে পল্লব পাকা রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত পল্লবের মৃত্যু সংক্রান্ত ট্রাক্টর মালিক কিংবা কাহারো প্রতি কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্ত ছাড়া মৃতের সৎকার করার জন্য নিহতের বাবা সুনীল চন্দ্র একটি আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশ পেলে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com