বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় নির্মান শ্রমিক নিহত

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় খাইরুল ইসলাম খোকা (২০) নামের মোটরসাইকেল আরোহী এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম খোকা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়ীভাঙ্গা এলাকার মোঃ আলীর ছেলে এবং সে একজন নির্মান শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বটতলা বাজার এলাকার নিজপাড়া স্কুলের সামনে বালু ভর্তি ট্রাক্টর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে খাইরুল ইসলাম খোকা নামে এক নির্মান শ্রমিক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন বলেছে বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি খোজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com