শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে ট্রলি-অটোরিক্সা সংঘর্ষে পিইএসসি পরীক্ষার্থী নিহত

লালমনিরহহাট প্রতিনিধি::

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ট্রলি অটোরিক্সা সংঘর্ষে শাকিল আহমেদ নামে এক পিইএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

নিহত শাকিল আহমেদ কুলাঘাট ইউনিয়নের মোহাদ্দির ছেলে এবং চর কুলাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইএসসি পরীক্ষার্থী। শাকিল তার নানা বাড়ি থেকে পড়ালেখা করতো।

পুলিশ সুত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল শাকিল। কুলাঘাট বাজারে বিপরিত দিক থেকে আসা একটি ট্রলি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমরে মুচরে যায়। এ সময় শাকিলসহ অটোরিক্সার সব যাত্রীই মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধিন অবস্থায় শাকিলের মৃত্যু হয়।

খবর পেয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক ট্রলিসহ ট্রলির চালক আশরাফুল আলমকে আটক করে। চালক কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকার বাসিন্দা।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলি ও ট্রলির চালককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com