শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটপ্রতিনিধি::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটে টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।

বৃহস্পতিবার(১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

ভিতিও কনফারেন্স অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন। এর মধ্যে লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন, জেলার ২৭টি ইউনিয়ন পরিষদে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি ও আদিতমারী ফায়ার স্টেশন ভবন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করতে সরাসরি গন ভবন থেকে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সটি সফল করেন লালমনিরহাট জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com