শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে জলপাইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জলপাইয়ের বিচি (বীজ) গলায় আটকে রিয়াজুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজুল ওই গ্রামের কলিমুদ্দিনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জলপাই খাওয়ার সময় হঠাৎ একটি বিচি গলায় আটকে গেলে গুরুতর অসুস্থ হয় রিয়াজুল। পরে রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com