রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে জমিজমার জেরে সংঘর্ষে আহত আসাদুল হাবিব দুলু(৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও ৫জন আহত হয়।

বুধবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্য হয়েছে।

এর আগে শনিবার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের খন্ডিকার পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মৃত আসাদুল হাবিব দুলু ওই গ্রামের এমদুদুল হকের ছেলে।

আহতরা হলেন, নিহত দুলুর বাবা এমদাদুল হক (৮০), মা আনোয়ারা বেগম (৬৫), ভাই শরিফুল ইসলাম (৪৫), বোন রেবেকা বেগম (৪২), ভাইয়ের বউ মুক্তা বেগম(৩০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের এমদাদুল হকের ৫২ শতাংশ জমির ধান কেটে নিয়ে যায় তার ভাইপো মহুবর রহমান ও একরামুল হক। এ নিয়ে বৃদ্ধ এমদাদুলের ছেলে শরিফুল ইসলাম বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মহুবর গংরা।

শনিবার ওই জমির পাশের পুকুরে মাছ ধরতে যান বাদি শরিফুল ইসলাম ও তার ভাই আসাদুল হাবিব দুলু। এ সময় মহুবর গংরা হঠাৎ দেশী অস্ত্র ও লাঠি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে শরিফুলের বাবা মা ও বোন তাদের উদ্ধার করতে এসে তারাও হামলার শিকার হন।

পরে স্থানীয়রা ছুটে এলে মহুবর গংরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আশংকা জনক অবস্থায় আসাদুল হাবিব দুলু ও রেবেকা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকালে আসাদুল হাবিব দুলুর মৃত্য হয়।

এ ঘটনায় ১৪ জুলাই রাতেই শরিফুল বাদি হয়ে ৯ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com