শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধে বাড়ি-ঘর ভাঙচুর, আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ঘর বাড়ি ভাঙচুর। দেশীয় অস্ত্রের আঘাতে ৮জন আহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় আহতদের আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের মৃত তাহাজ্জুল হোসেন তাহেরের ছেলে রফিকুল ইসলাম (৫০), লতিবকুল ইসলাম(৫৬), লুৎফর রহমান(৬০), লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম শুকু(২৬) ও মোহাম্মদ আলীর ছেলে শাহজাহান আলী(৩৫) ও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত রফিকুল ইসলাম গংরা নিজেদের পৈত্রিক সুত্রে পাওয়া ৫ বিঘা জমি নিয়ে রিবোধ বাঁধে তাদের প্রতিবেশী আবুল বাশার কসাইয়ের সাথে। সেই জমিতে সোমবার দুপুরে গাছ লাগান লাগান রফিকুল ইসলাম। এ সময় আবুল বাশার কসাই লোকজন নিয়ে হামলা চালিয়ে রফিকুলকে মারপিট করে। তাকে বাঁচাতে এলে রফিকুলের ভাই ও ভাতিজাদেরও পিটিয়ে মারাত্বক জখম করে। এ সময় তাদের ঘর বাড়িও ভাঙচুর করে ছটকে পড়ে বাশার কসাইয়ের লোকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ৫জনকে আদিতমারী হাসপাতালে ভর্তি করে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালের বেডে রফিকুল ইসলাম জানান, নিজেদের জমিতে গাছ লাগাচ্ছিলেন এ সময় কিছু বুঝে ওঠার আগেই বাশার কসাই তার লোকজন নিয়ে তার উপর দেশী অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ১০জনকে মারপিট করে এবং ঘর বাড়ি ভাঙচুর করে। চিকিৎসা শেষে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দেয়া হবে বলেও জানান তিনি।

আদিতমারী হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্ব থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ দত্ত জানান, আহত ৫জনের মাথাসহ শরীর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে সেলাই দেয়া হয়েছে। এখন তারা আশংকামুক্ত চিকিৎসা চলছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com