শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাট সদর উপজেলা ও হাতীবান্ধা উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র মোহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী মোঃ সাহেদুল ইসলামের নেতৃত্বে জেলা শহরে অগ্নিকান্ড, ভুমিকম্প, যে কোন দূর্ঘটনা পরবর্তী অভিযান, অগ্নি নির্বাপণ, দূর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া দেন।
উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় হাতীবান্ধা ফায়ার স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া দেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী মোঃ সাহেদুল ইসলাম জানান, বিভিন্ন ধরনের দূর্ঘটনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে আমাদের এ মহড়া।