শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুন্নবী মাকে হত্যাকারী সন্তান নিমাই নামে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে নিহতের বাড়ি বড়বাড়ির শিবরাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

‎নিহত নারীর নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নিমাই কর্মকার (২৮)-এর বিরুদ্ধে মাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ী বাজার এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু’একজনকে আঘাত করে। ‎‎পরে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে ঘটনাস্থলে গেলে নিমাই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বাড়ি ফেরার পথে হঠাৎ ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

‎খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করে।

‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুন্নবী বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

‎‎এদিকে ছেলের হাতে মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com