শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে হিমাগারের ছাদ থেকে পড়ে বিজয় চন্দ্র রায় (৪৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকার শাহান হিমাগারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় চন্দ্র রায় ওই ইউনিয়নের তেলীপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহান হিমাগারে রংয়ের কাজ করার জন্য কয়েকদিন আগে বিজয়সহ আরো কয়েকজন রং মিস্ত্রি চুক্তি নেয়। সেই মোতাবেক হিমাগারে রংয়ের কাজ করছিল তারা। বিকেলে নিহত বিজয় হিমাগারের উপরের অংশে রংয়ের কাজ করার জন্য বাঁশ বেয়ে উপরে উঠতে গেলে পা পিচলে নিচে পড়ে যায়। পরে তার অন্যান্য সঙ্গীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন রং মিস্ত্রি বিজয় চন্দ্র রায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com