শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে ছাত্রীকে যৌন নিপিড়নের দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রীকে যৌন নিপিড়নের দায়ে লুৎফর রহমান (৫০) নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলা সদরের বুড়িরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লুৎফর রহমান উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি ওই বিদ্যালয়ের পিছনেই।

শিক্ষার্থীর অভিভাবকদের দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লুৎফর রহমান ওই বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন ছলনায় স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করতেন। গত সপ্তাহে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক শিক্ষার্থীকে পকেটে টাকা আছে কিনা দেখার অজুহাতে তার বক্ষদেশে হাত দিয়ে বাথ রুমে আসতে বলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান। বাথরুুমে গেলে তাকে বিশ টাকা দেয়ার প্রস্তাবও দেন তিনি। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারকে অবগত করলে তারা ওই ছাত্রীর সাময়িক ভাবে স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে স্থানীয় ভাবে বিচার প্রার্থী হন। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পরিবারের লোকজন বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। একই ভাবে আদিতমারী থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর মা। আদিতমারী থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানকে উপজেলা সদরের বুড়িরবাজার থেকে গ্রেফতার করে।

তবে অভিযোগ অস্বীকার করে গ্রেফতার প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে ওই ছাত্রীর এক আত্মীয় অভিযোগ করেছিলেন। সে অভিযোগে বিদ্যালয়ের কোন ক্ষতি করতে না পেয়ে প্রধান শিক্ষক হিসেবে তাকে নাজেহাল করতে এমন ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন। তিনি এ ব্যাপারে উচ্চতর তদন্ত দাবি করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগে প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীসহ তার অভিভাবকদের বক্তব্য শুনে আইনের আশ্রয় নিতে এবং থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তাৎক্ষনিক নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com