শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে ছাত্রলীগ নেতার হামলায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আহত

লালমনিরহাট প্রতিনিধি॥

সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই না দেয়ার অপরাধে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি বাঁধন পাটোয়ারী ও তার ভাইয়ের হামলায় ওই ইউনিয়নের ২ ইউপি সদস্য ও এক গ্রাম পুলিশ আহত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে পাটিকাপাড়া ইউনিয়নের শিমুলতলা ও হাতীবান্ধা হাসপাতালে পৃথক পৃথক ভাবে এ হামলা চালায় ওই ছাত্রলীগ নেতা ও তার ভাই। এ ঘটনায় বাঁধন পাটোয়ারী ও তার ভাই সাগরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ওই উপজেলার পারুলিয়া বাজারে ছাত্রলীগ সভাপতি বাঁধন পাটোয়ারী সিগারেট ধরানোর জন্য পাটিকাপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ নুর মোহাম্মদের নাতি আরাফাতের কাছে দিয়াশলাই চায়। এ সময় আরাফাত দিয়াশলাই না দেয়ায় তাকে মারধর করে বাঁধন পাটোয়ারী। পরে গ্রাম পুলিশ নুর মোহাম্মদ ও তার ভাই পাটিকাপাড়া ইউপি সদস্য আতিয়ার রহমান বাজারে এসে বাঁধন পাটোয়ারীকে গালিগালাজ করেন।

এ ঘটনার জের ধরে বাঁধন পাটোয়ারী ও তার ভাই সাগর পাটোয়ারী বুধবার (১২ জুন) দুপুরে পারুলিয়া শিমুলতলা এলাকায় ইউপি সদস্য আতিয়ার রহমান ও গ্রাম পুলিশ নুর মোহাম্মদের উপর হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালেও হামলা চালায় বাঁধন পাটোয়ারী ও তার ভাই। এ সময় অপর ইউপি সদস্য আবুল কালাম ও বাঁধন পাটোয়ারীর পিতা লিচু মিয়াসহ ৩ জন আহত হয়। আহত গ্রাম পুলিশ নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হাতীবান্ধা থানার উপ-সহকারী পরিদর্শক নারায়ন চন্দ্রও আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ সভাপতি বাঁধন পাটোয়ারী, তার ভাই সাগর পাটোয়ারীসহ ৪ জনকে গ্রেফতার করেন।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com