সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
বিভিন্না কর্মসূচীর মধ্যদিয়ে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল হক মামুনের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৯মে) তরুন এ নেতার মৃত্যু বার্ষিকীতে কর্মসূচীর মধ্যে ছিল জেলা আ’লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বুকে কালো ব্যাচ ধারন, দুপুরে কবর জিয়ারত ও বাদ জোহর শহরের বিভিন্ন মসজিতে বিশেষ দোয়া মাহফিল। সকল কর্মসূচীতে ছাত্রলীগের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
দুপুরে কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, সাবেক সভাপতি শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি জাবেদ হোসেন বক্কর ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু, সাবেক ছাত্রনেতা আলী হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমের বাড়িতে কোরআর খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।