শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রদল নেতা মাহবুবার রহমানকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ছাত্রদল নেতা মাহবুবার রহমান ওই এলাকার মহির উদ্দিনের ছেলে। তিনি ভাদাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ডেইলি বাংলাদেশকে জানান, গত বছর বিজয় দিবসের র্যালীতে আওয়ামীলীগ বিএনপি’র দু’গ্রুপের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামী মাহবুবার রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকলেও রোববার রাতে মাহবুবার রহমানকে গ্রেফতার করা হয়।