রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনামূলক প্রচারণার অংশ হিসেবে লালমনিরহাটে মহাসড়কে চলাচলকৃত সকল প্রকার যানবাহনের চালকদের হাতে লিফলেট বিতরণ করেছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে জেলার প্রান কেন্দ্র লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মিশনমোড় গোল চত্বরে লিফলেট বিতরণ করেন তিনি।
পুলিশ সুপার পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে এখনই মামলা দেয়া হচ্ছে না। প্রথমে সকল চালকদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, আইনের প্রতি শ্রদ্ধা, মোটরযান চালানোর প্রয়োজনীয় কাগজ সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) এনএম নাসিরুদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল কাদেও, ট্রাফিক সার্জেন্ট আল ফরিদ, টিএসআই মোশারফ হোসেন, এটিএসআই মিঠু হোসেনসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও সদস্যরা।