শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত শিশু

লালমনিরহাট প্রতিনিধি॥

বুড়িমারী থেকে লালমনিরহাটগামী চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে মনিরা (৮) নামে এক শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় লাইনের পাশ থেকে কে বা কারা পাথর ছুড়ে। এতে ট্রেনের জানালার পাশে থাকা শিশুটি গুরুতর আহত হয়। পরে ট্রেনটি আদিতমারী পৌছুলে শিশুটিকে থানা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়।

বুধবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা বেঙ্গল কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুটি আদিতমারী উপজেলার নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে এবং মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

শিশুটির দাদু সোলেমান জানান, পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকা থেকে ট্রেনে করে তার সাথে বাড়ি ফিরছিল। ট্রেনটি হাতীবান্ধা থেকে ট্রেনটি ছাড়ার পর কে বা কাহারা জানালা দিয়ে পাথর ছুড়লে আমার নাতনী গুরুত্বর আহত হন। পরে রেলওয়ে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর আদিতমারী স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আদম আলী জানান, চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে শিশু আহতের খবর পেয়েছি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com