রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশের ন্যায় লালমনিরহাটেও ট্রাফিক পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রোববার (৫ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট কমিউনিটি পুলিশের সভাপতি ও পুলিশ সুপার এসএম রশিদুল হক পুলিশ লাইন্স সম্মুখে ট্রাফিক বক্সে “ট্রাফিক সপ্তাহ-২০১৮” উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক সিরাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এন. এম নাসির উদ্দিন, সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল আলম, সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজ আলম, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরেন্দ্র নাথ বর্মা, ট্রাফিক ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট আল-ফরিদ, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুলিন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমূখ।
উদ্বোধনের পর পরই ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখেন। এ সময় ট্রাফিক পুলিশকে সগযোগিতা করেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ও স্কাউট সদস্যরা। ট্রাফিক সপ্তাহ চলবে আগামী ১১ আগষ্ট শনিবার পর্যন্ত।