শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের ৫টি উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, শনিবার রাতে জেলার পাঁচটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মী ও নিয়মিত বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে। আসামিদের মধ্যে সদর থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ৮ নেতা-কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও কন্ট্রোল রুম সুত্রে জানা যায়।