বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে গৃহবধুর আত্নহত্যা

লালমনিরহাট প্রতিনিধি।
মেয়ের সাথে অভিমান করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আয়শা বেগম(৩৫) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছেন।
রোববার(২ সেপ্টেম্বর) দুপুরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।
মৃত গৃহবধু আয়শা বেগম উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত তিন মাস আগে আয়শা বেগমের বড় মেয়ে আফরুজা বেগম প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হয়ে পরিবারের অমতে বিয়ে করে। গত ঈদে মেয়ে জামাই বাড়ি চলে আসে। এতে মেয়ের সাথে অভিমান করে গত সপ্তাহে কীটনাশক পানে ও পাশে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যা চেষ্টা করে।
এর আগে সবার অগোচরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন গৃহবধু আয়শা বেগম। পরে দুপুরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে তার ঝলন্ত মরদেহ দেখে পুলিশ খবর দেয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com