বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ও নগ্ন ছবি ধারন, থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে নগ্ন ছবি ধারন করার দায়ে থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধুর স্বামী।

শুক্রবার (২৪ জানুয়ারী) গৃহবধুর স্বামীর দায়ের করা এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে সদর থানা পুলিশ।

মামলার বিবরনে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ি গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে জীবন কুমার রায় সুমন(২৬) তার প্রতিবেশি এক গৃহবধুকে প্রায় সময় উত্তাক্ত করে আসছিল। বিষয়টি সুমনের পরিবারকে একাধিকবার নিষেধ করলেও তার আচরনের পরিবর্তন হয়নি। গত ১৭ জানুয়ারী ওই গৃহবধুর স্বামী বগুড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে গৃহবধু ৬ মাসের এক সন্তান নিয়ে বাড়িতে একা ছিলেন।

এ সুযোগে ওই দিন মধ্যরাতে লম্পট জীবন কুমার রায় সুমন কয়েকজন সহযোগিসহ বাড়ির বেড়া খুলে গৃহবধুর ঘরে প্রবেশ করে। গৃহবধু চিৎকার করলে সহযোগীরা তার মুখ চেপে ধরে এবং সুমন গৃহবধুকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। এ সময় সহযোগিরা বিবস্ত্র গৃহবধুর নগ্ন স্থির চিত্র ধারন করেন।

গৃহবধু কৌশলে মুখ খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা এলে লম্পট সুমন সহযোগিদের নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধুর স্বামী স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকট বিচার চেয়ে না পেয়ে লালমনিরহাট সদর থানায় লম্পট জীবন কুমার রায় সুমনসহ ৪জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে তদন্ত করে শুক্রবার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে গ্রেফতার বা ছবিগুলো জব্দ করতে পারেনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধুর স্বামীর এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com