সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: আইন শৃঙ্খলা বাহিনীর চলমান মাদক বিরোধি অভিযানে লালমনিরহাটে ৪৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইনসহ জাভেদ কসাই(৫০) নামে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(২২ মে) দুপুরে গুলিবিদ্ধ জাভেদ কসাইকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক জাভেদ কসাই সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী জাভেদ কসাই তিস্তা চরাঞ্চল হয়ে মাদকের চালান পার করছিল। এমন একটি গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর উল্টো আক্রমন করে মাদক ব্যবসায়ী জাভেদ পালানোর চেষ্টা করলে পুলিশ তার উপর এক রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়ে। গুলিটি জাবেদের পায়ে আঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ আহত জাভেদকে আটক করে।
পরে আহত জাভেদের শরীর তল্লাশী করে ৪৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। এর আগেও জাভেদ কসাইয়ের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটক জাভেদ কসাইয়ের বিরুদ্ধে সদর থানায় আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার এসএম রশিদুল হক।