সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাট জেলায় পৃথক অভিযানে ৮৫ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকা থেকে ৮৫ কেজি গাঁজাসহ ট্রাকের চালক ও সহকারী চালক ও একই দিন ভোরে হাতিবান্ধা উপজেলার সিংগীমারী এলাকায় ১৫০ বোতল ফেন্সিডিলসহ আরও দুইজনকে আটক করে পুলিশ। দুপুরের পর তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলো- কুষ্টিয়া জেলার মধুপুর এলাকার সামাদ আলী মন্ডলের পুত্র ও ট্রাক চালক তালেব মন্ডল(৪০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বারী উপজেলার রাঘালির বস এলাকার আব্দুল মজিদের পুত্র ও ট্রাকের সহকারী চালক আব্দুল লতিফ(৩৬), হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের জামাল উদ্দিনের পুত্র আমির হোসেন(৪৫) ও একই গ্রামের নিপেন্দ্র নাথের পুত্র সুকুমার রায়(৪০)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৮৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং ট্রাকের চালক ও সহকারী চালককে আটক করে ট্রাকসহ আটকৃতদের থানায় নিয়ে আসা হয়।
অপরদিকে, একই দিন ভোরে হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ১৫০ বোতল ফেন্সিডিলসহ আমির ও সুকুমার নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, আমির ও সুকুমার এলাকায় দীর্ঘদিন ধরে সিংগীমারী এলাকায় মাদক ব্যবসা করে আসিছল। তারা ওই এলাকায় মাদক সম্রাট নামেও পরিচিত। পুলিশ এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমিরের বাড়ীতে অভিযান চালিয়ে আমির ও সুকুমারকে আটক করে। এ সময় তার বাড়ীতে তল্লাশী চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরের পর তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।